রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
খেলা
02 Nov, 2026

রাতে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন : আরও যা জানা যেতে পারে

স্পোর্টস ডেস্ক : ২৬ অক্টোবর ২০২৬ ১২:২২ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ২৬ অক্টোবর ২০২৬ ১২:২২ অপরাহ্ন
রাতে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন : আরও যা জানা যেতে পারে

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। আজ বাংলাদেশ সময় রাত ২টায় নির্ধারণ হবে কার হাতে উঠছে এই গোল্ডেন বল। 
ছেলেদের ক্যাটাগরিতে এগিয়ে আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে। স্পেনের অ্যালেক্সিয়া পুতেল্লাস তৃতীয়বার বর্ষসেরা নারী হওয়ার দৌড়ে আছেন। ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচনের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী। এবারই প্রথম ফ্রান্সের বাইরে হচ্ছে এই আয়োজন।

ব্যালন ডি’অর কী?
আগের মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে একজন ফুটবলারকে দেওয়া ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে এই অ্যাওয়ার্ডের স্রষ্টা ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের দুই লেখক গ্যাব্রিয়েল হানোত ও জ্যাকস ফেরান।

শুরুতে ছেলেদের পুরস্কারটি কেবল ইউরোপিয়ান খেলোয়াড়দের দেওয়া হতো। ১৯৯৫ সাল থেকে এটি ইউরোপিয়ান ক্লাবের যে কোনো দেশের খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করা হয়। আর ২০০৭ সাল থেকে এটি বৈশ্বিক পুরস্কার হয় এবং সব পেশাদার ফুটবলারদের এর জন্য যোগ্য বিবেচিত হন।

মেয়েদের ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। প্রথম এই পুরস্কার হাতে নেন আদা হেগারবার্গ। ফ্রান্স ফুটবল ও লেকিপ-এর মালিক গ্রুপ আমরি ও উয়েফা ২০২৪ সাল থেকে যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে।

ব্যালন ডি’অর জয়ী কে নির্ধারণ করেন? 

ছেলেদের পুরস্কারের জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশ এবং মেয়ে ক্যাটাগরির জন্য শীর্ষ ৫০ দেশের প্রত্যেকটি থেকে একজন করে প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের একটি আন্তর্জাতিক জুরি বিজয়ী নির্বাচন করেন।

ভোট কীভাবে দেওয়া হয়?

৩০ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা থেকে প্রত্যেক জুরি সদস্য জুরির প্রত্যেক সদস্যকে যোগ্যতার ক্রমহ্রাসমান হিসেবে ১০ খেলোয়াড় বাছাই করেন। এরপর ফ্রান্স ফুটবল-এর সম্পাদকীয় কর্মী, লেকিপ-এর সম্পাদকীয় দলের সদস্য, পূর্ববর্তী আসরের জুরির অন্তত একজন সদস্য এবং পুরুষদের ট্রফির জন্য উয়েফা অ্যাম্বাসেডর লুইস ফিগো ও ফাবিও ক্যাপেলো এবং মহিলাদের ট্রফির জন্য নাদিন কেসলার এই তালিকাটি সংকলন করেন। বাছাইকৃত ১০ খেলোয়াড় ভোটিংয়ে তাদের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট পান। সব মিলিয়ে সর্বোচ্চ স্কোর পাওয়া খেলোয়াড় হন ব্যালন ডি’অর জয়ী।

ভোট দেওয়ার মানদণ্ড কী?

গত মৌসুমের পুরোটা সময় জুড়ে করা পারফরম্যান্সে খেলোয়াড়দের বিচার করা হয়। এই বছরের পুরস্কারের জন্য সময়সীমা ধরা হয়েছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত।

খেলোয়াড়দের র‌্যাঙ্কিং করার সময় জুরির সদস্যদের আবশ্যিকভাবে তিনটি বিষয় বিবেচনা করতে বলা হয়। প্রথমত ব্যক্তিগত নৈপুণ্য, যার মধ্যে রয়েছে ম্যাচের ফল নির্ধারণে অবদান ও অসামান্য প্রদর্শন। পরের বিষয় হলো দলীয় নৈপুণ্য ও সাফল্য এবং শেষ মানদণ্ড খেলার মান ও ন্যায্যতা।

ব্যালন ডি’অরে এবার কে ফেভারিট?

এই বছরের লড়াই বেশ উন্মুক্ত। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে নিজেদেরকেই ব্যালন ডি’অর জয়ী হিসেবে জনসমক্ষে ঘোষণা করেছেন। যদিও এভাবে প্রকাশ্যে নিজেদের বিজয়ী ঘোষণা করার ব্যাপারটি ভালো চোখে দেখেননি অনেক বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা।

জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইন জানিয়েছেন, গোল সংখ্যাই বলছে কে এগিয়ে। আর্জেন্টিনার লিওনেল মেসি বিশ্বকাপ না জিততে পারলেও ৩৯ বছর বয়সে অসাধারণ পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছেন। রেকর্ড নবম ব্যালন ডি’অর তার হাতে উঠলে অবাক হওয়ার কিছু নেই।

ফ্রান্সে অনেকেই মনে করছেন, এবারের ব্যালন ডি’অর প্যারিস সেন্ট জার্মেইর কোনো খেলোয়াড়ের হাতে ওঠা উচিত। ক্লাবটি অসাধারণ পারফরম্যান্স করেছে। এক্ষেত্রে খভিচা, কভারাতস্খেলিয়া, উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজের নাম উঠে আসছে। রুইজের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ইয়ামাল ও গোল্ডেন বল জয়ী রদ্রির হাতেও ব্যালন ডি’অর ওঠার প্রত্যাশা করা হচ্ছে।

তবে বেটিং মার্কেটে এখনও কেইন এগিয়ে। তারপর আছেন ইয়ামাল ও এমবাপে। শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন মেসি ও রদ্রি।
কে জিততে পারেন ব্যালন ডি’অর ফেমিনিন?

মেয়েদের ব্যালন ডি’অরের দৌড়ে স্পেনের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেল্লাস সবচেয়ে এগিয়ে। তার আগের ক্লাব বার্সেলোনার হয়ে লিগা এফ ও চ্যাম্পিয়নস লিগসহ চারটি শিরোপা জিতেছিলেন।

২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জেতা পুতেল্লাস বর্তমানে লন্ডন সিটি লায়োনেসে খেলছেন। তিনি তার সতীর্থ ও বর্তমান বিজয়ী আইতানা বোনমাতির তিনটি ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়।

সুপার লিগে টানা তৃতীয় মৌসুমে শীর্ষ গোলদাতা হওয়াা ম্যানসিটির খাদিজা শ, চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতা বার্সার এওয়া পাজোর ও লিওঁর ট্রেবল জয়ী মেলচি দুমোরনে আছেন এবারের ব্যালন ডি’অরের দৌড়ে।

কখন ও কোথায় ব্যালন ডি’অরের জমকালো আয়োজন?

এই পুরস্কারের ৭০তম বার্ষিকী। প্রথমবার ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২ হাজারের মতো অতিথি।  ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতেই এবারের এই আয়োজন তার দেশে।

পুরস্কারের লড়াইয়ে থাকা খেলোয়াড়, কোচদের পাশাপাশি তারকারা রেড কার্পেটে অংশ নেবেন বাংলাদেশ সময় রাত ১২টা থেকে। এর দুই ঘণ্টা পর শুরু হবে মূল অনুষ্ঠান। ফ্রান্স ও আর্সেনাল স্ট্রাইকার থিয়েরি অঁরি ও ক্রীড়া সাংবাদি কেট স্কট সঞ্চালনায় থাকবেন। আমেরিকান র‌্যাপার ফ্রেঞ্চ মন্তানা ও ইংলিশ গায়ক জর্জা স্মিত মঞ্চে পারফর্ম করবেন।

কীভাবে এই অনুষ্ঠান দেখা যাবে?

এশিয়ার কোনো অঞ্চলের টিভি চ্যানেলে এই অনুষ্ঠান দেখা যাবে না। তবে বেশিরভাগ দেশে এই অনুষ্ঠান বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন। এছাড়া ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা যাবে এই জমকালো অনুষ্ঠান।

সবচেয়ে বেশি ব্যালন ডি’অর কে জিতেছেন?

আর্জেন্টিনা লিজেন্ড লিওনেল মেসি তার ট্রফি ক্যাবিনেটে এই পুরস্কার রাখতে পেরেছেন আটবার। রেকর্ড টানা চারবার এই ট্রফি জেতেন তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত। 

তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর জিতে এই তালিকায় দুই নম্বরে আছেন। ফ্রান্স ও প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড দেম্বেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এবং স্পেনের অধিনায়ক রদ্রি তার আগের বছর এই পুরস্কার জেতেন।

ব্যালন ডি’অরে আর কী কী পুরস্কার দেওয়া হবে?

সোমবারের এই অনুষ্ঠানে ছেলে ও মেয়েদের ব্যালন ডি’অর সহ মোট ১৩টি পুরস্কার দেওয়া হবে।

পুরুষ ও মহিলা ব্যালন ডি’অর

পুরুষ ও মহিলা কোপা ট্রফি (অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের জন্য), 
পুরুষ ও মহিলা ইয়াশিন ট্রফি (সেরা গোলরক্ষকের জন্য)

পুরুষ ও মহিলা গার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকারের জন্য)

পুরুষ ও মহিলা ইয়োহান ক্রুইফ ট্রফি (সেরা কোচের জন্য)

পুরুষ ও মহিলা বর্ষসেরা ক্লাব

পুরুষ ও মহিলা বর্ষসেরা ক্লাব সক্রেটিস পুরস্কার (মানবিক কাজ, দাতব্য প্রকল্প এবং সামাজিক সংহতিমূলক উদ্যোগের জন্য)।