রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
08 Nov, 2026

বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন
বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ (শুক্রবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা সূত্র জানায়, দু’দিনব্যাপী এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আজ (শুক্রবার) দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা এই মহাসম্মেলনে অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসার প্রাঙ্গণে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।