শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
খেলা
11 Sep, 2026
নারী এশিয়া কাপ

ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ১৫০ রান

স্পোর্টস ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ১৫০ রান
ছবি-সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করেছে ভারত। ফলে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে করতে হবে ১৫১ রান।

দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার স্মৃতি মান্থানাকে সাজঘরে পাঠান সুলতান খাতুন। ৫ বলে ২ রান করেন মান্ধানা।

দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান এলেও ভারতের রানের গতি ছিল মন্থর। তবে ইনিংসের দ্বিতীয়ভাগে চড়াও হতে থাকে ভারতীয় ব্যাটাররা। ফলে দলীয় স্কোরও বড় হতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার শেফালি ভার্মা। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এছাড়া ২৪ বলে ২০ রান করেন প্রাতিকা রাওয়াল। আর রিচা ঘোষ ২১ ও দিপ্তী শর্মা ১৩ রান করেন। ২৮ রানে অপরাজিত থাকেন হার্মানপ্রিত।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ৩০ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।