রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
খেলা
31 Oct, 2026

প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট অষ্ট্রেলিয়া

জিল্লুর রহমান জয়: ১৩ আগস্ট ২০২৬ ১২:১৬ অপরাহ্ন খেলা
জিল্লুর রহমান জয়: ১৩ আগস্ট ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট অষ্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

ডারউইনে পেসার হাসান মাহমুদের দুর্দান্ত ও রেকর্ডগড়া বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। একাই ৬টি উইকেট শিকার করে অজি ব্যাটারদের মূল মেরুদণ্ড ভেঙে দেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

ডারউইনের পেস সহায়ক উইকেটে শুরু থেকেই টাইগার পেসারদের দাপট লক্ষ্য করা যায়। দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১০৯ রান যোগ করলেও বাংলাদেশি পেস আক্রমণের মুখে বেশি দূর এগোতে পারেনি অজিরা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করা স্টিভ স্মিথকে ৫১তম ওভারের পঞ্চম বলে ক্যাচ বানিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। এরপর শেষ উইকেটটিও নিজের ঝুলিতে পুরে ৬ উইকেটের কোটা পূরণ করেন তিনি। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ৩ বার ৫ বা তার বেশি উইকেট নেওয়ার এক অনন্য ইতিহাস গড়লেন হাসান। ভারত, পাকিস্তান এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নিজের বোলিং কারিশমা দেখালেন এই তরুপ পেসার।

এর আগে দ্বিতীয় সেশনে স্মিথ ও অ্যালেক্স ক্যারির গড়ে ওঠা ৫৫ রানের জুটি ভেঙে ড্রেসিংরুমে পাঠান পেসার ইবাদত হোসেন। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করা বো ওয়েবস্টারকে গতি ও সুইংয়ে পরাস্ত করেন তাসকিন আহমেদ। কামিন্স ও মিচেল স্টার্ককেও একে একে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। 
সবকটি উইকেট হারিয়ে ৫৩ ওভারে ১৯৮ রানেই থামে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।