রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
খেলা
01 Nov, 2026

দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : ০৫ জুলাই ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ০৫ জুলাই ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন
দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ছবি সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম ছিল মরক্কো। প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা আটলাস লায়নরা এবার সবার আগে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। দাপুটে পারফরম্যান্সে ৩-০ গোলে জিতে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডাকে বিদায় করেছে হাকিমি-দিয়াজ-উনাহিরা।

হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে মরক্কো-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের শেষ ষোলো। যেখানে মরক্কোর হয়ে আজ্জেদিন উনাহি জোড়া এবং সুফিয়ান রাহিমি এক গোল করেছেন। আশরাফ হাকিমির দলের দখলে ছিল ৫৩ শতাংশ বল। এ ছাড়া তারা ৫ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১০ শটের ৩টি লক্ষ্যে ছিল কানাডার। তাদের বেশ কয়েকটি দারুণ আক্রমণ ঠেকিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।