বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
সারাদেশ
08 Sep, 2026

ফেনীতে তিনদিনব্যাপী ফল মেলা শুরু

নজরুল ইসলাম, ফেনী জেলা প্রতিনিধি: ১৮ জুন ২০২৬ ১১:২৬ অপরাহ্ন সারাদেশ
নজরুল ইসলাম, ফেনী জেলা প্রতিনিধি: ১৮ জুন ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
ফেনীতে তিনদিনব্যাপী ফল মেলা শুরু
ছবি সংগৃহীত

‎‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা।

‎ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

‎ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আতিক উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: শহিদুল ইসলাম খোকন।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়।

‎মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম, লিচু, ড্রাগন ফল, কাঁঠাল, কলা ও জামসহ বেশ কিছু দুর্লভ দেশীয় ফলের সমাহার দেখা যায়।