বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
খেলা
03 Sep, 2026

আইপিএলে ১৮ বছরে যা হয়নি তাই দেখা গেল এবার

স্পোর্টস ডেস্ক : ১৬ মে ২০২৬ ১২:২৬ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ১৬ মে ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
আইপিএলে ১৮ বছরে যা হয়নি তাই দেখা গেল এবার
বিরাট কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই মাঠে চার-ছক্কার ফুলঝুরি আর নতুন সব রেকর্ড। প্রতি আসরেই কোনো না কোনো নতুন নজির তৈরি হয়। কিছু ভাঙে, কিছু আবার গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হয়েছে তা আগে কোনো আসরে দেখা যায়নি। গত বৃহস্পতিবার বিরাট কোহলির শত রানের সঙ্গে সঙ্গেই নতুন কীর্তি যোগ হয়েছে আইপিএলে।

এই প্রথম আইপিএলের কোনো আসরে ১০টি দলের কোনো না কোনো ব্যাটার শত রান করেছেন। এ বছর বৈভব সূর্যবংশী থেকে বিরাট কোহলি, কুইন্টন ডি’কক থেকে সঞ্জু স্যামসন সবাই তিন অঙ্ক ছুঁয়েছেন। চেন্নাইয়ের হয়ে এবার দু’টি শতরান করেছেন সঞ্জু স্যামসন। দিল্লি এবং মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছেন তিনি।

লিগ তালিকায় নবম স্থানে থাকলেও মুম্বাইয়ের হয়ে তিনজন শতরান করেছেন এবার। পাঞ্জাবের বিরুদ্ধে ডি’কক, গুজরাটের বিরুদ্ধে তিলক বার্মা এবং হায়দরাবাদের বিরুদ্ধে রায়ান রিকেলটন শতরান করেছেন। বেঙ্গালুরুর হয়ে শতরান করেছেন কোহলি। কলকাতার হয়ে একমাত্র শতরান ফিন অ্যালেনের, যা এসেছিল দিল্লির বিরুদ্ধে।

লখনৌয়ের হয়ে মিচেল মার্শ শতরান করেছিলেন বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে। পাঞ্জাবের হয়ে শতরান রয়েছে কুপার কনোলির। হায়দরাবাদের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন। রাজস্থানের বৈভব হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিল। দিল্লির কেএল রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন, যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র করা সর্বোচ্চ রান। গুজরাটের হয়ে শতরান রয়েছে সাই সুদর্শনের, বেঙ্গালুরুর বিরুদ্ধে। হায়দরাবাদের অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে শতরান করেছেন।