রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
সারাদেশ
01 Nov, 2026

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : ০২ মে ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন সারাদেশ
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : ০২ মে ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিশুর নাম আমির হামজা। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের তথ্য মতে, আইসোলেশন ওয়ার্ড থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৭৪ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ শিশুর। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।