বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
খেলা
08 Sep, 2026

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : ০৪ এপ্রিল ২০২৬ ১২:২৯ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ০৪ এপ্রিল ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর |সংগৃহীত

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লাল-সবুজের দল। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন তারা। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।