বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
খেলা
30 Aug, 2026

রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে পিএসজি

WP Import ১০ জুলাই ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ন খেলা
WP Import ১০ জুলাই ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ন
রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে পিএসজি
রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে পিএসজি

জিল্লুর রহমান জয়: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০গোলে হারিয়েছে পিএসজি। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলতে নেমেই শুরুতে পিএসজির হয়ে প্রথম গোল করেন রুইজ ৬ মিনিটের মাথায়, এরপর ৮ মিনিটেই দেম্বালের গোলে আবারও এগিয়ে যায় পিএসজি।

আরো আক্রমণাত্বক খেলতে থাকে পিএসজি খেলার ২৪ মিনিটের মাথায় আবারও গোল করেন রুইজ। এতেই স্বপ্ন তছনছ হয় রিয়ালের। বিরতির আগ পর্যন্ত আর কোন দল গোলের দেখা পাইনি। বিরতি থেকে ফিরে এসে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করেন রিয়াল কিন্তু তাতেও কোন লাভ হয়নি।

বরং খেলা শেয় হওয়া ৭ মিনিট আগে আরো এক গোল খেয়ে বসে রিয়াল। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।  ফাইনালে পিএসজি প্রতিপক্ষ হলো চেলসি।