মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
28 Apr, 2026

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

WP Import ০৮ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
WP Import ০৮ মার্চ ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

অনলাইন ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন ল্যাপটপ ম্যাকবুক নিও উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ডিভাইসটি প্রকাশ্যে নিয়ে আসা হয়। নতুন এই ল্যাপটপের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে। তুলনামূলক কম দামের এই মডেল দিয়ে উইন্ডোজ ও ক্রোমবুক ব্যবহারকারীদের আকৃষ্ট করতে চায় অ্যাপল।

ল্যাপটপটির একটি বড় বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত প্রসেসর। ম্যাকবুক নিওতে রয়েছে A18 Pro চিপ। যা সাধারণত আইফোনে ব্যবহৃত হয়। এটি প্রথমবারের মতো কোনো আইফোনভিত্তিক চিপ দিয়ে তৈরি অ্যাপলের ল্যাপটপ। অ্যাপলের দাবি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় মোবাইল চিপ দিয়েও ম্যাকের অপারেটিং সিস্টেম সহজে চালানো সম্ভব হচ্ছে।

নতুন ম্যাকবুক নিওর ডিসপ্লে অন্যান্য ম্যাকবুকের তুলনায় কিছুটা ছোট এবং এতে কম মেমোরি দেওয়া হয়েছে। তবে এতে উজ্জ্বল নতুন রঙের বিকল্প রয়েছে। যার মধ্যে ‘সিট্রাস’ হলুদ রঙও আছে। বিশ্বের কম্পিউটার বাজারে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে লেনোভো। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বৈশ্বিক কম্পিউটার বাজারের প্রায় ২৭ শতাংশ দখলে ছিল লেনোভোর। সেখানে অ্যাপলের অংশ ছিল প্রায় ৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দামের এই ল্যাপটপ শিক্ষার্থী ও তরুণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হতে পারে। বিশেষ করে শিক্ষা খাতে যেখানে সাধারণত ক্রোমবুকের ব্যবহার বেশি। সেখানে অ্যাপলের উপস্থিতি বাড়াতে পারে ম্যাকবুক নিও। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টারের জন্য মেমোরি চিপের চাহিদা বাড়ায় ভোক্তা পণ্যে কিছু উপাদানের সংকট তৈরি হয়েছে। ফলে ২০২৬ সালে ব্যক্তিগত কম্পিউটারের দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে কম দামের ম্যাকবুক বাজারে আনায় অ্যাপলের বাজার অংশীদারিত্ব কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নতুন ম্যাকবুক নিও আগামী ১১ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। একই সঙ্গে নতুন ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো মডেলও উন্মোচন করেছে অ্যাপল।