বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
খেলা
29 Aug, 2026

বাংলাদেশের কাছে সিরিজ হার, যা বললেন আফগান কোচ

WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০২:১০ অপরাহ্ন খেলা
WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০২:১০ অপরাহ্ন
বাংলাদেশের কাছে সিরিজ হার, যা বললেন আফগান কোচ
বাংলাদেশের কাছে সিরিজ হার, যা বললেন আফগান কোচ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন নুরুল হাসান সোহান। তাকে ছাড়াও দল হিসেবে টাইগারদের প্রশংসা করেছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু পুটিক বলেছেন, ‘কালকে (৪ অক্টোবর) আমরা আজকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কী ঠিক করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে ভালো করেছি আজকে। ভালো লড়াই করেছি। বোলিংয়েও চেষ্টা করে গেছি। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ গড়ে গেছে। ভালো দল তারা, দারুণ এক্সকিউট করেছে, তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে শেষ ম্যাচে যেন আমরা ভালো করতে পারি।’

পুটিক আরও বলেন, ‘কঠিন ম্যাচ ছিল আসলে। ব্যাটিং দল হিসেবে শুরুটা কাজে লাগাতে পারতাম আমরা। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৩৫ রান তুলেছি। আমরা হয়তো আরও আগ্রাসী ব্যাটিং করতে পারতাম পাওয়ার প্লে-তে। তাহলে বাংলাদেশকে চাপে ফেলা যেত। এমন জায়গায় পরের ৪ ওভারে রান তোলার সুযোগ থাকে, আমরা পারিনি। যখনই মোমেন্টাম পেয়েছি তখনই উইকেট হারিয়ে ফেলেছি।’

সোহানের দায়িত্বশীল ফিনিশিং নিয়ে পুটিকের মন্তব্য, ‘হ্যাঁ আপনি একদম দারুণ বলেছেন। সে (সোহান) এসে দারুণ করেছে। তার প্ল্যান ছিল। চাপের মধ্যেও প্ল্যানটা ভালোভাবে কাজে লাগিয়েছে সে। এখনও পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। বেসিকে আমরা কিছু ভুল করেছি ৪০ ওভারজুড়ে।’

এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। এই সিরিজে সেই হারের প্রভাব নিয়ে পুটিক বলেন, ‘আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী। ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।’

এছাড়া নিজেদের নিয়ে পুটিক বলেছেন, ‘ম্যাচ না জিতলে প্রশ্ন তো উঠবেই। আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন ট্রাই করছি। চেষ্টা করছি নতুনদের সুযোগ দিতে। অবশ্যই ম্যাচও জিততে চাই আমরা। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে ছেলেরা চাপের মধ্যে কী করতে পারে। দারুণ কিছু ক্রিকেটার দলে আসছে। তাদের উপর আস্থা রেখে সুযোগ দিতে হবে।’