শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
খেলা
30 Aug, 2026

কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

WP Import ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭ অপরাহ্ন খেলা
WP Import ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির
কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ফ্রান্সের ঘরোয়া সব প্রতিযোগিতা এবং উয়েফা সুপার কাপে জিতে গত মৌসুমটা ইতিহাসগড়া ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের জন্য। তবে এবার তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ গতবারের মতো গোছালো নয় ফরাসি জায়ান্টদের পারফরম্যান্স। এরই মাঝে গতকাল (শুক্রবার) লিগ ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কোচহীন ক্লাব রেনে’র কাছে ৩–১ ব্যবধানে হেরেছে।

গত সোমবার কোচ হাবিব বেয়ে–কে বরখাস্ত করেছিল রেনে। পিএসজির বিপক্ষে নামার আগে তারা সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় পায়নি। বিপরীতে লুইস এনরিকের শিষ্যরা টানা সাত ম্যাচে জিতে গতকাল খেলতে নেমেছিল। ৬৯ শতাংশ বলের পজেশন রেখে ১৭টি শট নেয় পিএসজি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ১১ শটের মধ্যে রেনে ৪টি লক্ষ্যে রাখতে পারে। ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান দেম্বেলে একটি গোল করলেও, তিনটি হজম করে পিএসজি।

ম্যাচটি হয়েছিল রেনে’র মাঠে। তারা শুরুতেই ফরাসি চ্যাম্পিয়নদের ওপর আগ্রাসী হয়ে ওঠে। যার ফলস্বরূপ ৩৩ মিনিটেই লিড পায় রেনে। জর্ডানের মিডফিল্ডার মুসা আল তামারি পাল্টা আক্রমণে উঠে বক্সের প্রান্তে দুই ডিফেন্ডারের মাঝখানে ফাঁক খুঁজে নিয়ে দুর্দান্ত শটে গোলটি করেন। এরপর পিএসজি খেলায় ফিরলেও গোলের সামনে ছিল দ্বিধাগ্রস্ত। ম্যাচের মাঝামাঝি সময়ে এস্তেবান লেপল রেনের লিড দ্বিগুণ করেন। দুর্দান্ত ফর্মে থাকা এই সেন্টার ফরোয়ার্ড উঁচুতে উঠে হেড দিয়ে গোলরক্ষক পরাস্ত করেন পিএসজি।

দুই মিনিট পর রেনের সাবেক খেলোয়াড় দেম্বেলে পিএসজির হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু ৮১তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণ থেকে ব্রিল এমবোলো গোল করে রেনের পক্ষে স্কোর ৩-১ করেন। এরই মধ্য দিয়ে হারও নিশ্চিত হয় পিএসজির।

এই হারের পরও পিএসজি শীর্ষস্থানেই রয়েছে। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। তবে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লেন্স–এর সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। শনিবার তারা প্যারিস এফসিকে হারাতে পারলে পিএসজিকে হটিয়ে শীর্ষে উঠে যাবে। অন্যদিকে, রেনে লিলকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে।