রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

 রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে উসকানি সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি রাজশাহীর হেতেমখাঁ এলাকার বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ছাত্রলীগের নেতা ও দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়।