রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে আরইউজের শোক

নিজস্ব প্রতিবেদক : ০২ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০২ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে আরইউজের শোক

 দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।

সোমবার এক যুক্ত বিবৃতিতে আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবুল কালাম আজাদ বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সদালাপী, মিশুক ও আন্তরিক মানুষ হিসেবে তিনি সহকর্মী ও পরিচিতজনদের কাছে প্রিয় ছিলেন। তাঁর ইন্তেকালে সাংবাদিক সমাজ একজন প্রিয় সহকর্মীকে হারাল। তাঁর চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ (৫২) রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।