রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: রাসিক প্রশাসক

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ফুলকুঁড়ি আসরের কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ ও সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।