রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার কলকলিয়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার ও তাঁকে গ্রেফতার করা হয়। রাজশাহী এসআরবি-৫-এর সিপিএসসি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সহুবুল ইসলাম সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিজ বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি থেকে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদক জব্দ করা হয়।

গ্রেফতার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।