রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
08 Nov, 2026

আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২৬ ০২:১৬ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২৬ ০২:১৬ অপরাহ্ন
আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর খোঁজ খবর নেন।রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছেন। 

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।