রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিএসসির একটি দল। এ সময় সেখানে সন্দেহজনক একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি করা হয়। পরে বস্তার ভেতর থেকে লাল কসটেপে মোড়ানো ৬৪টি এবং কালো কসটেপে মোড়ানো ৩৯টি হাতে তৈরি ককটেল উদ্ধার করা হয়। 

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।