রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

রাজশাহী ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬ ০৭:২০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬ ০৭:২০ অপরাহ্ন
রাজশাহী ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা উদযাপনে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে এই টাকার চেক তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। মন্দিরে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁকে অভ্যর্থনা জানান।

পরে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় পূজা উদযাপনের জন্য একটি তহবিল গঠন ও মন্দির স্থাপনের দাবি জানানো হয়। এ ছাড়া এ বছর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে অধিক অনুদান ও সহযোগিতা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহসভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আকাশ কুমার দাস, প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সুকুমার সরকার, মহেন্দ্র চন্দ্র সরকার ও সনৎ কুমার সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকোষাধ্যক্ষ দেবাশীষ রায় মধু, ধর্মসভা মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার, সহকারী পুরোহিত মুয়াজ মজুমদার এবং সেবাইত ড. শিখা সরকার ও সমমিতা বিশ্বাস।