রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

রাজশাহীর শহররক্ষা বাঁধ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
রাজশাহীর শহররক্ষা বাঁধ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী মহানগরীর শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মহানগরীর টি-বাঁধ পরিদর্শনকালে তিনি বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন। এ সময় শহররক্ষা বাঁধের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এর আগে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন একটি রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।