রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

অনলাইন ডেস্ক : ১২ অক্টোবর ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১২ অক্টোবর ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর দায়িত্ব গ্রহণ করেছেন। 

সোমবার (১২ অক্টোবর) সকালে নতুন আইজি প্রিজন কারা অধিদপ্তরে পৌঁছালে উপস্থিত কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিম সহ অন‍্যান‍্যরা কারা কর্মকর্তারা কারা-মহাপরিদর্শক-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৪ অক্টোবর-জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। একই প্রজ্ঞাপনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।