রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
05 Nov, 2026

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন
রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

রাজশাহী নগরীর শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

এসআরবি-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া এলাকায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পান তারা। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এসব বস্তু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।