রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
01 Nov, 2026

১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-এপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে এ পর্যন্ত ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভা শে‌ষে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ই-এপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদসমূহের গ্রহণযোগ্যতা আরও সুসংহতকরণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় মূল সনদ যাচাই জোরদার, সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-এপোস্টিল প্রক্রিয়ায় যুক্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা ছিল আলোচনার মূল লক্ষ্য।

শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে এ সেবা দেওয়া হচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, মাইগভ (www.mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এ সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।