শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
রাজশাহী
11 Sep, 2026

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
ছবি সংগৃহীত

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম ইমরুল কায়েস হৃদয় (২৬)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এর ঘণ্টাখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমরুল কায়েসের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। ভর্তির পর পরই তিনি মারা যান।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।