বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
09 Sep, 2026

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রিজভীকে রাজশাহী বিএনপির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রিজভীকে রাজশাহী বিএনপির শুভেচ্ছা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রিজভীকে রাজশাহী বিএনপির শুভেচ্ছা

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপি আরো সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করতে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।