রাজশাহীতে যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি করেন তারা। এ নিয়ে থানায় একটি মামলা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে বলেন, ‘মিছিল হয়েছে। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।