বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
জাতীয়
09 Sep, 2026

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

অনলাইন ডেস্ক : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
ছবি সংগৃহীত

২০২৬ সালের সরকারি মাধ্যমের হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। চার হাজার ৩৪১ জন হাজিকে এসব টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, হজে সরকারি মাধ্যমে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এসব টাকা তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।