রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
31 Oct, 2026

হাইকোর্টে আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ

অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন আইন ও আদালত
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
হাইকোর্টে আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ
নায়ক রিয়াজ

দুই মামলায় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।