রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বাটার মোড়ে জড়ো হন। পরে সেখানে র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ঈশা। 

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।