রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরইউজের সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরইউজের সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন
ছবি-ফেসবুক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি ও নয়াদিগন্তের ব্যুরো চীফ রিপোর্টার মুহাঃ আব্দুল আউয়াল ।

মুহাঃ আব্দুল আউয়াল বলেন, তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ আরও সুসংহত হবে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনকালে তিনি জনগণের অধিকার ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি দেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ।

সেই সাথে মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সফলতা দান করুন। তাঁর দায়িত্বকাল দেশ ও জনগণের জন্য কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।