রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
04 Nov, 2026

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু

নিজস্ব প্রতিবেদক : ১৭ আগস্ট ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৭ আগস্ট ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু
রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনে সেবা নিতে আসা নাগরিক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে রিভার্স অসমোসিস (RO) বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাসিকের জনসংযোগ শাখা জানায়, নগর ভবনের প্রথম থেকে দশম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে এই বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছে। এর ফলে সিটি কর্পোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। নাগরিক সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নগর ভবনের প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এতে নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ পানি পানের সুযোগ আরও সহজ হবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।