রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
01 Nov, 2026

কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ

নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০২৬ ১০:২২ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০২৬ ১০:২২ অপরাহ্ন
কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ
কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ

 নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে। ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশ নেন।

ফেডারেশন অব নেপালি ইন্ডিজেনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এ সম্মেলনের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। ‘দৈনিক আজকাল’-এর বিশেষ সংবাদদাতা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার এক্সিকিউটিভ এডিটর পান্না জামান, চ্যানেল-এসের শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো।

বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধিদলের সঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল ও ‘দ্য বাংলাদেশ পোস্ট’-এর সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবদুর রহমানও সম্মেলনে অংশ নেন। এছাড়া বাংলাদেশ থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক—কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, কেয়া বোস ও ফরহাদ আলম—অংশগ্রহণ করেন।

চার দিনব্যাপী সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।