রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিতে সরকারকে বাধ্য করা হবে': অধ্যাপক মুজিবুর এমপি

নিজস্ব প্রতিবেদক : ০৫ আগস্ট ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৫ আগস্ট ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিতে সরকারকে বাধ্য করা হবে': অধ্যাপক মুজিবুর এমপি
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিতে সরকারকে বাধ্য করা হবে': অধ্যাপক মুজিবুর এমপি

 জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রাজশাহীতে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মিছিল-পরবর্তী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জুলাইয়ের শহীদদের কাছে আমরা অপরাধী হয়ে যাব। তাদের পরিবারের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।”

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।

এর আগে বিকেল ৫টার দিকে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরীর উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মোর্তজা, আইজিডব্লিউএফের রাজশাহী মহানগর সভাপতি এ কে এম সরওয়ার জাহান প্রিন্স, ত্রাণবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।