রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ২৫ জুলাই ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৫ জুলাই ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন
রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্বোধন
রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্বোধন

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল এয়ার ট্রাভেলস। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুলাই) নগরীর ভদ্রাস্থ একটি রেস্টুরেন্টে পরিচিতি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসাইন আহমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান হযরত মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা একরামুল হক। বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও রেশমপট্টি জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ, রির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা তাওসিফ উমায়েরসহ স্থানীয় উলামায়ে কেরাম।

মোনাজাত পরিচালনা করেন হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ইমরান। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ডিজিটাল এয়ার ট্রাভেলসের সার্বিক সফলতা কামনা করে দোয়া করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন, "সততা, বিশ্বস্ততা ও শরিয়াহসম্মত ব্যবসায়িক নীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।"

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং এবং আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা নির্ভরযোগ্য ও মানসম্মতভাবে প্রদান করবে। তিনি জানান, প্রতিষ্ঠানের রাজশাহী কার্যালয় নগরীর ইসলামপুর, দেবিশিংপাড়া, বোয়ালিয়া এলাকায় অবস্থিত। সেবা গ্রহণে আগ্রহীদের ০১৭৪৭-৪২৬৪২৮ ও ০১৬৪৪-১৯৩৫৪৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।

মুফতি আহমাদুল্লাহ তার বক্তব্যে বলেন, "মানসম্মত সেবা, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলে ডিজিটাল এয়ার ট্রাভেলস অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।"

বক্তারা প্রতিষ্ঠানের কার্যক্রমে সততা, আমানতদারিতা, পেশাদারিত্ব এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা ডিজিটাল এয়ার ট্রাভেলসের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করে বলেন, সেবার মান ও বিশ্বস্ততা বজায় রাখতে পারলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ভ্রমণসেবা খাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।