রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
31 Oct, 2026
জিয়াউর রহমান হত্যা মামলা

মোজাফফরকে গ্রেফতার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি

অনলাইন ডেস্ক : ২৩ জুলাই ২০২৬ ০১:৪০ অপরাহ্ন আইন ও আদালত
অনলাইন ডেস্ক : ২৩ জুলাই ২০২৬ ০১:৪০ অপরাহ্ন
মোজাফফরকে গ্রেফতার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি
ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দিয়েছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে এদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।