রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
03 Nov, 2026

রাজশাহীতে বৃষ্টিতে ভিজে জয়ের উল্লাস করল মেসি ভক্তরা

জিল্লুর রহমান জয় : ১২ জুলাই ২০২৬ ০৯:২২ অপরাহ্ন রাজশাহী
জিল্লুর রহমান জয় : ১২ জুলাই ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
রাজশাহীতে বৃষ্টিতে ভিজে জয়ের উল্লাস করল মেসি ভক্তরা
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে খেলা দেখছে দর্শকরা,ছবি-জিল্লুর রহমান জয়

কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতা ফেরালেও তাদের হতাশ হতে দেখা যায়নি। তাদের আস্থার প্রতিদান দিয়েছেন মেসি-আলভারেজরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুটি গোল করে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। সুইসদের ৩-১ গোলে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ রোববার খেলা দেখার জন্য নগরীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার জন্য ভোর থেকেই আর্জেন্টিনা ভক্তরা জড় হয় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী শহীদ মিনারে চোখে পড়ার মতো সমর্থক ছিলো আর্জেন্টিনারের। রাত থেকেই অঝরে বৃষ্টি কারণে মনে হয়েছিল খেলা দেখার জন্য তেমন দর্শক হয়তো জড় হবে না। কিন্তু এতো খেলা প্রেমিক, মেসি ও আর্জেন্টিনা ভক্ত তারা বৃষ্টিকে উপেক্ষা করে খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকে কানায় কানায় ভরে যায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের। বৃষ্টিতে ভিজে ভিজে খেলা উপভোগ করে আর উল্লাসে মেতে উঠে সমর্থকরা। আর্জেন্টিনা প্রথমার্ধের ১০ মিনিটে ১টি গোলে এগিয়ে গেলে বৃষ্টি যেন তাদের আনন্দের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়।

বিরতীর পর ৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরায়। ৭২ মিনিটে তাদের ফরোয়ার্ড এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখার জন্য তাকে লাল কার্ড দেখানো হয়। তখন সুইজারল্যান্ড ১০ জনে পরিণত হয়। নির্দিষ্ট ৯০ মিনিট শেষে স্কোর ১-১ শেষ হয়। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের প্রথমার্ধেও স্কোর পাল্টায়নি। ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজ স্কোর ২-১ করেন। তারপর ইনজুরি টাইমের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজের গোল জয় সুনিশ্চিত করে।

খেলা দেখতে আসার আর্জেন্টিনা ভক্ত নূপুর বলেন আর্জেন্টিনারের খেলা দেখবো বলে সারা রাত ঘুমাই নাই। সকালে বাসা থেকে বের হওয়ার পড় থেকেই বৃষ্টি যেন আরো বেড়ে যায়। কিন্তু মেসিকে অনেক ভালোবাসি তাই বৃষ্টি উপেক্ষা করে বড় পর্দায় খেলা দেখা জন্য এখানে এসেছি। আর্জেন্টিনারের জয়ে আমি অনেক আনন্দিত।

এদিকে রাজশাহী নগরী জুড়ে মেসি ভক্তদের বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস করতে দেখা যায়। সারা শহর জুড়ে মোটরসাইকেল এবং ছোট ছোট মিছিল নিয়ে বক্স বাজিয়ে মেসি মেসি স্লোগানে মুখরিত হয় রাজশাহী নগরী।

আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা।