রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
02 Nov, 2026

রাজশাহীতে বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ১২ জুলাই ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১২ জুলাই ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
রাজশাহীতে বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

 রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টের ডেপুটি কমান্ড্যান্টের দফতরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।