রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী নগর সভাপতি অধ্যাপক ইফতিখার ও সাধারণ ড. রশিদ

নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী নগর সভাপতি অধ্যাপক ইফতিখার ও সাধারণ ড. রশিদ
ছবি-সংগৃহীত

 বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ত্রিবার্ষিক কাউন্সিল শুক্রবার (৯ জুলাই) বিকেলে নগরীর রাণীবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। 

কাউন্সিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদকে সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ৩৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষিত হয়।

এরআগে কাউন্সিল উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক। সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের সহসভাপতি প্রফেসর ড  ওসমান গণি ও প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. মোযাফফর বিন মুহসিন ও শায়খ আব্দুল মাতীন, কেন্দ্রীয় পরিকল্পন ও উন্নয়ন সম্পাদক প্রফেসর ড. মতিউর রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. সুলতান আহমেদ, জমঈয়ত শুব্বানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খ তানযীল আহমাদ প্রমুখ।এতে বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্ব জুড়ে চলা চরম বিপর্যয়ের প্রধান কারণ কুরআন ও সুন্নাহর পথ থেকে মুসলিমদের সরে আসা। সকল মতবাদ ত্যাগ করে কুরআন ও সহীহ সুন্নাহকে ধারণ করতে পারলেই কেবল মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীত ফেরানো সম্ভব।