রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

প্রস্তাবিত মানারাত রাজশাহী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
প্রস্তাবিত মানারাত রাজশাহী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সুধী সমাবেশ
ছবি-সংগৃহীত

 প্রস্তাবিত মানারাত রাজশাহী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে রাজশাহীর বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন মানারাত ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ ওমর আলী। তৌহিদুর রহমান সুইটের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহীর সদস্য ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। সমাবেশে শিক্ষা নগরী রাজশাহীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা প্রসঙ্গে আলোচনা করা হয়। 

এতে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ওমর আলী বলেন, "মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শুরু থেকে সফলতার সাথে এদেশের ছাত্র-ছাত্রীদের ইংলিশ মিডিয়ামে শিক্ষা প্রদান করে আসছে। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (CAIE) কারিকুলাম অনুসরণ করে শিক্ষার্থীদের বিশ্বমানের পাবলিক পরীক্ষার জন্য উপযুক্ত করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করা এবং নৈতিক, আধ্যাত্মিক ও সর্বোত্তম মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মানারাত রাজশাহী ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বিল্ডিং খোঁজাসহ যাবতীয় সহযোগিতা কামনা করেন। 

বিশেষ অতিথি ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, "রাজশাহীতে ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রীর তুলনায় মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা অনেক কম। নৈতিক মানসম্মত ও একাডেমিক এক্সিলেন্সসহ মানারাত স্কুলের রাজশাহীতে শাখা হওয়া জরুরী। এক্ষেত্রে রাজশাহীবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।"