রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : ০৭ জুলাই ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৭ জুলাই ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন
ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা
ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা

গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে ইমাম ও আলেমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকটির নিউমার্কেট শাখার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মো: মনিরুল ইসলাম। ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: মাইনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আতোয়ার রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।