রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

‘কবি ফররুখ পদক’ পাওয়ায় কবি সোহেল মাহবুবকে আরইউজের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজেস্ব প্রতিবেদক : ০৫ জুলাই ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ০৫ জুলাই ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
‘কবি ফররুখ পদক’ পাওয়ায় কবি সোহেল মাহবুবকে আরইউজের শুভেচ্ছা ও অভিনন্দন
‘কবি ফররুখ পদক’ পাওয়ায় কবি সোহেল মাহবুবকে আরইউজের শুভেচ্ছা ও অভিনন্দন

কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবি ফররুখ পদক’ পাওয়ায় কবি, গল্পকার ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সোহেল মাহবুবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।

রোববার রাত সাড়ে ৮টায় দৈনিক নতুন প্রভাত অফিসে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আরইউজের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ কবি ও গল্পকার এবং দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুবের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিব আহমেদ, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মাহিন ও সদস্য নাঈম হোসেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের উদ্যোগে আয়োজিত গুণিজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে ‘কবি ফররুখ পদক’ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। সাহিত্যে অবদানের জন্য এর আগে কবি ও সাহিত্যিক সোহেল মাহবুব ২০০৮ সালে খান জাহান আলী সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে পশ্চিমবঙ্গের মহাত্মাগান্ধী পদক ও রবীন্দ্র সাহিত্য পদক এবং ২০১৮ সালে কবি আবুল কাছিম কিশোরী পদক লাভ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও তিনি একাধিক সম্মাননা অর্জন করেছেন।

এ পর্যন্ত তাঁর সাতটি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছয়টি কাব্যগ্রন্থ- নিশিকাব্যযান (২০০৭), রোদের রুমাল (২০১২), শ্বেত বালিকার কাব্যে বালক বেদনা (২০১৪), মাতাল সাঁকো (২০১৮), প্রেমের কবিতা (২০১৯) এবং নেমে আসে উড়ন্ত জল (২০২২)। এছাড়া ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তাঁর গল্পগ্রন্থ জেলখানার পরী। তিনি ‘ছায়া’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন এবং ‘কুসুম্বী’ নামের আরেকটি সাহিত্যপত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।