বিশ্বকাপ উন্মাদনা রাজশাহীতে, আর্জেন্টিনার জয়
অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিলো আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি। ১২০ মিনিটে ৫ গোলের ম্যাচটি শেষ পর্যন্ত জিতে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা (৩-২)। কেপ ভার্দেকে কি পরাজিত বলা চলে? বিশ্বফুটবলে নিজেদের নামটি স্মরণীয় করে রাখতে যা করা দরকার কেপ ভার্দে সবটুকুই করেছে!
৯০ মিনিটের আগপর্যন্ত সময়টাতে ছিল ভোজিনহার বীরত্বের গল্প। মেসির দুটি দারুণ ফ্রি-কিক বাঁচিয়েছেন তিনি, আরও কয়েকটি দারুণ আক্রমণ পরাস্ত হয়েছে তার সামনে এসে। ফলে ১-১ স্কোরলাইন নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তবে বেশিক্ষণ আর্জেন্টিনাকে অপেক্ষায় থাকতে হয়নি।
আলবিসেলেস্তেদের প্রথম গোলেও বলের যোগান দিয়েছিলেন লিসান্দ্রো। নিজেদের রক্ষণ থেকে তিনি নিঁখুত পাস দিয়েছিলেন। অতিরিক্ত ৩০ মিনিট এর খেলার ফলাফল নিয়ে আসে আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা-কেপ ভার্দে লড়াই ঘিরে রাজশাহী নগরিতে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা আর মুখে নানা স্লোগানে এলাকাটিকে সরব করে তোলেন ফুটবলপ্রেমীরা। গতকাল শনিকার রাত ৩টা থেকে রাজশাহী বিভিন্ন জায়গায় বড় স্কিনে খেলা দেখতে জড়ো হতে থাকেন আর্জেন্টিনার শত শত সমর্থক।
বিশেষ করে রাজশাহীর প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ২টার পর থেকেই সেখানে জড়ো হতে থাকে আর্জেন্টিানা সমর্থকরা। ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে একধরনের উত্তেজনা থাকলেও সার্বিক পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসবমুখর। কেউ ছবি তুলেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেছেন, আবার কেউবা দল বেঁধে প্রিয় দলের পক্ষে গান ও স্লোগান দিয়েছেন। বিশ্বকাপ এলেই রাজশাহী নগরীতে ফুটবলপ্রেমীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়।
শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারে কেপ ভার্দে। কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে পা রাখলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়লাভ করার পর শহরের বিভিন্ন স্থানে বিজয় স্লোগানে মুখরিত হয় ।