গোদাগাড়ীতে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা টুকুর
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় বিএনপি নেতা এহসানুল কবির টুকুর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
এহসানুল কবির টুকু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং বালুমহল সংশ্লিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, সম্প্রতি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা দেওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।