রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

বিশ্বকাপ উন্মাদনা রাজশাহীতে, ব্রাজিল সমর্থকদের কণ্ঠে নতুন স্লোগান

জিল্লুর রহমান জয় : ৩০ জুন ২০২৬ ০২:১২ পূর্বাহ্ন রাজশাহী
জিল্লুর রহমান জয় : ৩০ জুন ২০২৬ ০২:১২ পূর্বাহ্ন
বিশ্বকাপ উন্মাদনা রাজশাহীতে, ব্রাজিল সমর্থকদের কণ্ঠে নতুন স্লোগান
বিশ্বকাপ উন্মাদনা রাজশাহীতে, ব্রাজিল সমর্থকদের কণ্ঠে নতুন স্লোগান

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল-জাপান লড়াই ঘিরে রাজশাহী নগরিতে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা আর মুখে নানা স্লোগানে এলাকাটিকে সরব করে তোলেন ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে ব্রাজিল সমর্থকদের গাওয়া একটি স্লোগান বিশেষভাবে সবার নজর কেড়েছে—‘যারা বলে সেভেন আপ, জাপান তাদের নতুন বাপ।’

সোমবার রাতে রাজশাহী বিভিন্ন জায়গায় বড় স্কিনে খেলা দেখতে  জড়ো হতে থাকেন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক।

বিশেষ করে রাজশাহীর প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকে ব্রাজিল সমর্থকরা। তাদের মধ্যে ছিল অনেক উচ্ছাস উদ্দীপনা। 

ম্যাচ শুরুর আগেই দুই দলের সমর্থকদের মধ্যে চলে হাস্যরসাত্মক খুনসুটি ও স্লোগান-পাল্টা স্লোগান। ব্রাজিল সমর্থকদের একটি অংশ আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ করে উল্লিখিত স্লোগানটি দিতে থাকে, যা মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ব্রাজিল সমর্থকদের দাবি, জাপানের বিপক্ষে নিজেদের দলের জয় নিয়ে তারা দারুণ আত্মবিশ্বাসী। 

ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে একধরনের উত্তেজনা থাকলেও সার্বিক পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসবমুখর। কেউ ছবি তুলেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেছেন, আবার কেউবা দল বেঁধে প্রিয় দলের পক্ষে গান ও স্লোগান দিয়েছেন। বিশ্বকাপ এলেই রাজশাহী নগরীতে ফুটবলপ্রেমীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ব্রাজিল-জাপান ম্যাচ ঘিরে সমর্থকদের এমন উচ্ছ্বাস, স্লোগান ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি এলাকা।

শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে জাপান। জাপানের হারার পর আরও উচ্ছ্বাসিত দেখা যায় ব্রাজিল সমর্থকদের।  ব্রাজিল জয়লাভ করার পর শহরের বিভিন্ন স্থানে বিজয় স্লোগানে মুখরিত হয় ।