রাজশাহী কলেজে ইতিহাস বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
রাজশাহী কলেজে ইতিহাস বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সম্ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাসের গৌরব অম্লান-৮৬ এর রঙিন উৎসব পালন করা হয়েছে। পবিত্র কুরান তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদায় শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নানা দিক তুলে ধরেন। মূলত ইতিহাসের গৌরব অম্লান-৮৬ এর রঙিন উৎসব পালন উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। বলা যায় বিদায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরীত ছিল রাজশাহী কলেজ ক্যাম্পাস। বিদায় মুহূর্ত গুলো শিক্ষার্থীরা একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আরিফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবির মাখানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।