রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

 রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শনে আসেন। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীকে তারেক রহমান নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাসিকের নিয়মিত বর্জ্য সংগ্রহ করে অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা রয়েছে।

রাসিক প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ধারণা ও কার্যকর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ পৌরসভাকে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। 

সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা পারভীন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।