রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

ঢাকায় ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
ঢাকায় ভূমিকম্প অনুভূত
ছবি-সংগৃহীত

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।