রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : ১৭ জুন ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৭ জুন ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা ও আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও রাজশাহী সফর শেষে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর—রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরো জোরদার করার প্রত্যাশা করছি।” 

রাষ্ট্রদূতের এই ইতিবাচক মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বে নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করছে। 

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কার্যকর সহযোগিতা আরো সম্প্রসারণে কাজ করা হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজশাহীতে আগমন এবং ইতিবাচক মনোভাব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”