রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন ড. শামীম আরা চৌধুরী

নিজেস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন ড. শামীম আরা চৌধুরী
ছবি-সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ড. শামীম আরা চৌধুরী। তিনি বর্তমানে বোর্ডের সচিব পদে কর্মরত রয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একইদিনে আরো ৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবি চেয়ারম্যান পদেও এসেছে নতুন মুখ। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সৈয়দ আক্তারুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফারুখে আযম মু. আব্দুস ছালাম, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মো. আহসান পারভেজকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ফখরুল মাওলা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এ কে এম ওবায়দুল হক।